শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার টিকায় শুকরের উপাদান থাকলেও হারাম নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস টিকা তৈরিতে হারাম উপাদান ব্যবহার করা হলেও মুসলমানদের জন্য এই টিকা ব্যবহারে কোনও সমস্যা নেই বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ।

আল আরাবিয়ার খবরে বলা হয়, মুসলমানদের করোনার টিকা গ্রহণের অনুমতি দিয়ে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারি প্রতিরোধকারী টিকায় যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেখানে শুকরের জেলটিন থাকলেও তা গ্রহণে সমস্যা নেই। করোনার টিকায় শুকরের জেলটিন উপাদান থাকলে তা মুসলমানরা গ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে বিভিন্ন সময়ে বিভ্রান্ত ছাড়ানো হচ্ছে। আর এই বিভ্রান্ত দূর করতে সুস্পষ্ট বার্তা দিয়েছে সংস্থাটি। ইসলামের নিয়ম অনুযায়ী শুকরের মাংস কিংবা শুকরের যেকোনো উপাদান ব্যবহার মুসলমানদের জন্য হারাম হিসেবে বিবেচিত।

সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের চেয়ারম্যান শেখ আবদাল্লাহ বিন বায়য়াজ বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শুকরের উপাদান দিয়ে তৈরি করা টিকা ছাড়া বিশ্বে অন্যকোনো টিকা যদি না পাওয়া যায়, তাহলে মানুষের জীবন রক্ষার্থে এই টিকা গ্রহণ হারাম হবে না। কারণ মানুষের জীবন রক্ষা গুরুত্বপূর্ণ।

সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তা বলেন, শুকরের উপাদান দিয়ে তৈরি করোনার টিকা খাবার হিসেবে নয়, ওষুধ হিসেবে গ্রহণ করা হবে।

আরো পড়ুন : যুক্তরাষ্ট্রে ভিডিওতে ধরা পড়লো ‘উড়ন্ত মানব’

আরো পড়ুন : একবিংশ শতাব্দীর সেরা ফুটবলার রোনালদো

আরো পড়ুন : মক্কায় ৫০ লাখ ওমরাহ পালনকারীই করোনামুক্ত!

দেশটিতে গত বুধবার (২৩ ডিসেম্বর) দু’জনের শরীরে ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগের মাধ্যমে দেশটিতে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে।

চলতি মাসের শুরুতে চীনের তৈরি সিনোফার্মার টিকার অনুমোদন দেয় আমিরাত। ট্রায়ালের ফলাফলে টিকার কার্যকারিতা ৮৬ শতাংশ বলে কর্তৃপক্ষ জানায়।

মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজার এবং তাদের জার্মান অংশীদার বায়োএনটেকের টিকা ৯৫ শতাংশ কার্যকর বলে জানায়। তাদের ভ্যাকসিন ২১ দিনের মধ্যে দু’বার নিতে হয়।
মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টিকা সংরক্ষণ করতে হয়। এ কারণে সংশ্লিষ্টদের টিকা পরিবহন এবং সংরক্ষণ ব্যবস্থা উন্নত করতে হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD