শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার টিকা নিলেন ডা. জাফরুল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার টিকা নিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরুর দিনে আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএসইউ) ভ্যাকসিন সেন্টারে টিকা নেন তিনি।

টিকা গ্রহণের পর সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করেন ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, ‘ভালো আছি। কোনো ভয় নেই। দেশবাসীকে আহ্বান করছি যখনই আপনার তারিখ আসবে টিকা নেবেন। এটা আপনাদের কর্তব্য।’ তিনি বলেন, ‘আমার রিকশাওয়ালা ভাই, যিনি বাড়ির কাজ করেন- সাধারণ মানুষ টিকা পাওয়ার যেন সুবিধা পায়। সাধারণ মানুষেরই এই টিকাটা বেশি দরকার।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, ‘প্রধানমন্ত্রী যদি এখানে এসে টিকাটা নিয়ে যান তাহলে দেশবাসী আরও বেশি সাহস পাবে। এ টিকা প্রত্যেকের। আমার রিকশাওয়ালা ভাই, বাড়ির কাজ করেন, সাধারণ মানুষ যেন টিকা পাওয়ার সুবিধা পায়।

এসময় বিএসএমএমইউ’র ব্যবস্থাপনা সন্তুষ্টি প্রকাশ করেন ডা. জাফরুল্লাহ। এজন্য প্রতিষ্ঠানটির সকল কর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD