শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার টিকা নিলেন নরেন্দ্র মোদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ মার্চ, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকা নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোভ্যাকসিন টিকা নিয়েছেন নরেন্দ্র মোদি। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাকসিন।

সোমবার (০১ মার্চ) ভারতে টিকাকরণের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সাথে সাথে নরেন্দ্র মোদি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

এক টুইটারবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজেই।

ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) থেকে তিনি করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, করোনার বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে করোনামুক্ত ভারত গড়ে তুলি।

আজ থেকে ভারতে সরকারি পর্যায়ের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও দ্বিতীয় দফার টিকা দেওয়ার কাজ শুরু হবে। তবে বেসরকারি পর্যায়ে বিনা মূল্যে নয়। সে জন্য দেশে ২০ হাজার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক বা কেন্দ্র চিহ্নিত করা হয়েছে।

দ্বিতীয় দফায় ষাটোর্ধ্ব সবাই ও ৪৫ বছরের ওপর যাদের অন্য ধরনের উপসর্গ (কোমর্বিডিটি) রয়েছে, তারাও এই টিকা পাওয়ার যোগ্য হবেন।

বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা সংক্রমিত দেশ ভারত গত ৩ জানুয়ারি একসঙ্গে দুটি টিকার অনুমোদন দিয়েছে তারা। এর একটি অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড, অপরটি ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। অক্সফোর্ডের অনুমতি সাপেক্ষে কোভিশিল্ড উৎপাদন করছে ভারতের সিরাম ইনস্টিটিউট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD