শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন ধরনও প্রতিরোধ করছে ফাইজারের টিকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনার যে অতিসংক্রামক দুটি ধরন পাওয়া গেছে, সেই রূপান্তরের বিরুদ্ধেও প্রতিষেধক হিসেবে কাজ করবে ফাইজারের টিকা। নতুন একটি গবেষণার বরাতে আরব নিউজ এমন খবর দিয়েছে।

সম্প্রতি ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় ভাইরাসের নতুন দুটি ধরন পাওয়া গেছে, যা বিশ্বজুড়ে মহামারীতে প্রতিনিয়ত প্রাণহানি আর আক্রান্তের খবরের মধ্যে মানুষের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

করোনা প্রতিরোধে ইতিমধ্যে বেশ কয়েকটি টিকার অনুমোদন দেয়া হয়েছে। টেক্সাস বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ব্রাঞ্চের গবেষকদের সঙ্গে কাজ করছে ফাইজারের টিম।

মূলত করোনার রূপান্তরে কেউ আক্রান্ত হলে ফাইজারের টিকায় তা কাজ করে কিনা; পরীক্ষা করতে এ গবেষণা চালানো হয়েছে।

টিকা নেয়া ২০ জনের রক্তের নমুনা পরীক্ষা করেছে ফাইজার ও তার জার্মানির অংশীদার বায়োএনটেক। যদিও এই গবেষণা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞরা তা পর্যালোচনা করে দেখেননি।

ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. ফিলিপ ডরমিটজার বলেন, এটা খুবই আশ্বাসজনক খবর। বিশেষ করে ভাইরাসের নতুন ধরন প্রতিরোধের ক্ষেত্রে। মানুষ এই রূপান্তর নিয়ে উদ্বিগ্ন থাকলেও টিকার ক্ষেত্রে তা সমস্যা বলে মনে হয়নি।

একজন থেকে যখন আরেকজনের মাঝে ভাইরাসের সংক্রমণ ঘটে, তখন তাতে ছোট করে হলেও একটা পরিবর্তন ঘটে। বছরখানেক আগে চীনে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে তা কীভাবে সংক্রমণ ঘটছে, তা অনুসন্ধান করতে এ হালকা পরিবর্তনকে ব্যবহার করেছেন বিজ্ঞানীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD