শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন প্রজাতি আরও বেশি সংক্রমক: ব্রিটিশ গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর নতুন প্রজাতি আরো সংক্রমক এবং শিশুদের ওপর এই ভাইরাসের প্রভাব সবচেয়ে বেশি হতে পারে।

বুধবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

নিউ এমার্জিং রেস্পাইরেটরি ভাইরাস থ্রেট এডভাইজরি গ্রুপ বা এনইআরভিটিএজি নামে ব্রিটেনের ওই গবেষকরা জানিয়েছেন, তারা এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত যে নতুন প্রজাতির এই করোনাভাইরাস আরো বেশি সংক্রমক।

পাশাপাশি, এই ভাইরাস শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পরতে পারে বলে তারা ইঙ্গিত দিয়েছেন।

এনইআরভিটিএজি মতে, ধারণা করা হচ্ছে যে দক্ষিণপূর্ব ইংল্যান্ড থেকে করোনার এ নতুন স্ট্রেইনের উৎপত্তি। প্রায় ৭১ শতাংশ বেশি মাত্রায় সংক্রমক এই নতুন ধরণের ভাইরাসটি।

গবেষক টিমের প্রধান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিটার হোরবে বলেন, আমরা এখন অধিকমাত্রায় নিশ্চিত যে বর্তমানে যুক্তরাজ্যের অন্যান্য ভাইরাসের চেয়ে নতুন এই প্রজাতির সংক্রমণ বেশি।

ওই গবেষক দলের অপর এক সদস্য ওয়েনডি বার্কলে জানান, এটি এমন একটি ভাইরাস যা আরো সহজে রিসেপটর বা এসিইটু গুলো ব্যবহার করে মানব কোষে দ্রুত প্রবেশ করতে পারে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD