শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনার নতুন ভয়ঙ্কর ধরন শনাক্ত, সকল টিকা অকার্যকর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১

সাউথ আফ্রিকায় শনাক্ত হয়েছে করোনাভাইরাসের আরও শক্তিশালী নতুন ধরন। সি-ওয়ান-টু নামের ধরনটি আগের প্রায় সব ধরনের চেয়ে বেশি সংক্রামক এবং প্রাণঘাতী বলে জানিয়েছেন গবেষকরা।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, করোনার নতুন এই ধরন মোকাবিলায় যেকোনো ধরনের টিকা অকার্যকর বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার দুটি গবেষণা সংস্থা।

গবেষকরা জানিয়েছেন, টিকা নেয়া থাকলেও তার কার্যকারিতা নষ্ট করে দেয়ার ক্ষমতা রাখে করোনার সি-ওয়ান-টু ধরন। মে মাসে প্রথম এই ধরন ধরা পরে সাউথ আফ্রিকায়। এরপর একে একে চীন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডেও পাওয়া যায় এ ধরন।

করোনার এই নতুন ধরনে খুব দ্রুত মিউটেশন হয় বলে এর সংক্রমণের মাত্রাও বেশি।

সিএনএনের বরাত দিয়ে, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইন্সটিটিউট ফর কমিউনিকেবল ডিজিজের ভাইরোলজিস্ট পেনি মুর জানিয়েছেন, তারা নতুন এই ভ্যারিয়েন্টে নজর রাখছেন। বর্তমানে আমরা এই ভ্যারিয়েন্ট নিষ্ক্রিয় করতে দক্ষিণ আফ্রিকায় সার্স-কোভ-২ সংক্রমণ পরবর্তী বা ভ্যাকসিনেশন থেকে প্রাপ্ত অ্যান্টিবডির প্রভাব মূল্যায়ন করছি। অনলাইনে প্রি-প্রিন্টে প্রকাশিত এক প্রতিবেদনে জানান গবেষকরা।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২১ সালের মে মাস থেকে দক্ষিণ আফ্রিকাজুড়ে তৃতীয় ঢেউয়ের সংক্রমণের সময় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার সাত দেশেও এই ভাইরাসের দেখা মিলেছে। সার্স-কোভ-২ এর ভ্যারিয়েন্ট শনাক্তকরণ মূলত সংক্রমণের নতুন ঢেউ সংশ্লিষ্ট।

তবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘ভ্যারিয়েন্ট অব ইন্টারেস্ট’ না কি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে মনোনীত করবে তা জানতে আরও সময় অপেক্ষা করতে হবে বলে মনে করছেন গবেষকরা। আর তাই কোনো গ্রিক হরফে এর নামকরণ করা হয়নি।

সিএনএনের বরাত দিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড-৯ বিষয়ক টেকনিক্যাল প্রধান মারিয়া ভ্যান কারখোভ বলেন, বিভিন্ন ভ্যারিয়েন্টের পর্যবেক্ষণ ও মূল্যায়ন কাজ এখনো চলমান। ভাইরাসের অভিযোজন বুঝতে বিষয়টি গুরুত্বপূর্ণ। সে অনুযায়ী আমাদের কোভিডের বিরুদ্ধে লড়াই করতে কৌশলগত ব্যবস্থা অবলম্বন করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD