শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনার নতুন রূপ বিশ্বের ৫০ দেশে: বিশ্বস্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনার নতুন রূপ যা বি-ওয়ান-ওয়ান-সেভেন বা ভিওসি নামে পরিচিত ভাইরাসটি যুক্তরাজ্যে প্রথম পাওয়া গেলেও তা এখন পর্যন্ত বিশ্বের কমপক্ষে ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউ এইচ ও এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।

বিশেষজ্ঞরা বলছেন, করোনার এ নতুন রূপ খুব দ্রুত ছড়ালেও এটি যে আরো মারাত্মক বা অন্য রোগের কারণ হবে তার কোনও প্রমাণ এখনো মেলেনি।

বিশ্বস্বাস্থ্য সংস্থার ওই সাপ্তাহিক রিপোর্টে বলা হয়, ডিসেম্বরের ১৪ তারিখে প্রথম আবিস্কার হওয়া নতুন এই রূপ ৫০টি দেশের বিভিন্ন অঞ্চলে পাওয়া গেছে। ইংল্যান্ডের এই ভেরিয়েন্টটি দেশটির প্রায় সব এলাকাগুলোতেই মিলেছে।

বিশ্বব্যাপী প্রতিদিনই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে মারা গেছেন সাড়ে ১৯ লাখ ৬৮ হাজারের বেশি হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন নয় কোটির বেশি। এ ছাড়া, সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ছয় কোটি মানুষ।

সূত্র : রাইজিংবিডি.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD