বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসরায়েলকে স্বীকৃতি দিলেই কার্যকর হবে সৌদি পারমাণবিক চুক্তি: ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক চাপে আরো বেপরোয়া হয়ে উঠতে পারে ইরান রাশিয়ায় সিআইএ প্রধানের গোপন বৈঠক মক্কা চুক্তিতে অংশগ্রহণ বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যকে ঝুঁকিতে ফেলতে পারে: রয়টার্স ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে

করোনার ভুয়া রিপোর্ট: রিমান্ড শেষে চারজন কারাগারে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২০

করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট সরবরাহকারী চক্রের চার সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

উভয়পক্ষের শুনানি শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ এই আদেশ দেন।

এর আগে দুই দিনের রিমান্ড শেষে জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, সাঈদ চৌধুরী, বিপ্লব দাস ও মামুনুর রশীদকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মন্তর্তা এসআই দেওয়ান মো. সবুর।

গত ২৪ জুন এই চার আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন মামলার অন্য দুই আসামি হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে গত ২৩ জুন এই ছয়জনকে আটক করা হয়। এরপর তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, হুমায়ুন কবিরের নেতৃত্বে চক্রটি রাজধানীর বিভিন্ন বাড়িতে গিয়ে করোনার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিতো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD