করোনাভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে প্রশাসনের পাশাপাশি রোভার স্কাউট দলকে মাঠে নামিয়েছেন দিনাজপুরে বিরামপুর উপজেলা প্রশাসন। প্রশাসনের পাশাপাশি করোনায় জনসাধারণকে সচেতন করতে উপজেলা রোভার স্কাউট দল সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। তারা মানুষের মুখে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে কেনাকাটা, শপিংমলগুলোতে প্রবেশের আগে সাবান দিয়ে হাত পরিস্কারসহ বিভিন্নভাবে মানুষকে সচেতনতার কাজ করবেন দলটি।
শনিবার দুপুরে শহরের ঢাকামোড়ে বঙ্গবন্ধু মূর্যালের সামনে এই কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট দলের সভাপতি (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা. মুহসিয়া তাবাসসুম, সরকারি কলেজে অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা স্কাউটদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার (অব) উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট দলের সভাপতি পরিমল কুমার সরকার বলেন, করোনা একটি সংক্রমণ ব্যধি। এর থেকে আমাদের বাঁচতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। নিজেরা সচেতন থাকি অন্যকেও আমরা সবাই সচেতন করি। তিনি আরো বলেন, যেহেতু কাজটি একার নয়, তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতেই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্কাউট দলের সদস্যরা পাঁচটি দলে বিভক্ত হয়ে পৌর শহরের বিভিন্নস্থানে এই সচেতনতার কাজ করবেন।
লাইট নিউজ