সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

করোনায় আক্রান্ত অমিত শাহ, হাসপাতালে ভর্তি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। রোববার বিকালে এক টুইটবার্তায় করোনা আক্রান্তের কথা জানালেন অমিত শাহ নিজেই।

টুইটে তিনি লিখেছেন, ‘উপসর্গ দেখা দেয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল। তবে ঝুঁকি না নিতে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তারা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন।

ভারতে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের দিনেই এমন দুঃসংবাদ এলো দেশটির রাজনৈতিক অঙ্গনে।

টানা চতুর্থ দিনের মতো রোববার ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। শনিবার দেশটিতে ৫৪ হাজার ৭৩৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। রোববার তা ৫৭ হাজার ছাড়িয়ে যায়। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৭ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD