মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনেত্রী নওশীন নেহরিন মৌ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অভিনেত্রী তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
সোমবার (১০ জানুয়ারি) রাতে নওশীন তার ফেসবুকে লিখেন—‘কোভিড পজিটিভ।’ তবে নওশীনের বর আদনান ফারুক হিল্লোলসহ পরিবারের অন্য সদস্যরা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে নওশীনের ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
গত বছরের ৫ জানুয়ারি নওশীন ফাইজার-বায়োএনটের টিকার প্রথম ডোজ নেন। এরপর দ্বিতীয় ডোজও গ্রহণ করেন এই অভিনেত্রী। দুই ডোজ টিকা গ্রহণের পরও এ ভাইরাসে আক্রান্ত হলেন নওশীন।