শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় আক্রান্ত মাশরাফীর দুই সন্তান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

ক্রীড়া প্রতিবেদক : বাবা-মাসহ পরিবারের সবাই করোনা থেকে সেরে উঠেছেন মাস দুয়েক হয়েছে। যখন সবাই এই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তখন দুই সন্তান মেয়ে হুমায়রা মোর্তজা ও ছেলে সাহেল ছিলেন সুস্থ।

তবে তাদেরও ছাড়েনি এই করোনাভাইরাস। মঙ্গলবার নড়াইল ডেপুটি কমিশনার অফিসে এক সভায় দুই সন্তানের করোনা আক্রান্তের খবরটি নিশ্চিত করেন।

এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে দুজনই সুস্থ আছেন। বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। হুমায়রা করোনা আক্রান্ত হবার ১২ দিন পার হয়েছে মঙ্গলবার। এদিকে ছেলে সাহেলেরও ৬ দিন হয়েছে।

মঙ্গলবার ২০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জনে। এছাড়া মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯৯ জনের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD