শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ক’রোনায় আক্রান্ত ২৩ হাজার ৮১৪ পুলিশ সদস্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

স্টাফ রিপোর্টার : সম্মুখসারির করোনা যোদ্ধা বাংলাদেশ পুলিশের মোট ২৩ হাজার ৮১৪ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ২৮৮ জন। আর ১০৩ জন সদস্য মারা গেছেন। সোমবার (২৬ জুলাই) পুলিশ সদরদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ সদরদপ্তর সূত্রে আরও জানা যায়, জুলাই মাসে নমুনা দেওয়া শতকরা ২৩ শতাংশ পুলিশ সদস্যই করোনায় আক্রান্ত । সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে পুলিশের সদস্যরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। বর্তমানে বাহিনীটির এক হাজার ৫২৬ জন সদস্য বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি তাদের জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব বিষয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহ এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD