বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনায় কর্মহীন ২ শতাধিক পরিবারকে আইইবি-এবিইও নগদ অর্থ সহায়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২০

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এবং এসোসিয়েশন অফ বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অন্টারিও কানাডা (এবিইও) এর যৌথ উদ্যোগে মহামারি করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে দ্বিতীয় দফায় নগদ অর্থ সহায়তা প্রদান করেছে।

শনিবার (২৯ আগস্ট) ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজে দুই শতাধিক পরিবারের মধ্যে এক হাজার করে নগদ অর্থ দেয়া হয়। এর আগে গত ২৮ জুলাইও দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা দেয়া হয়। যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

কর্মহীন, দুঃস্থ এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ। এছাড়া আরো উপস্থিতি ছিলেন আইইবি’র সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবুল কালাম হাজারী, নবনির্বাচিত সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, মহামারি করোনাভাইরাসে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা এইসব কর্মহীন পরিবারকে সহয়তা করে যাচ্ছি। এর আগেও আমরা দুই শতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা করেছি। আমাদের এই সহয়তা অব্যাহত থাকবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD