শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী মক্কায় মসজিদে অনৈতিক কাজের অপরাধে বাংলাদেশি দুই নারী-পুরুষের ফাঁসি দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাবেক গোয়েন্দাপ্রধানের মামলা

করোনায় ত্রাণপ্রার্থী মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারির কারণে বিশ্বে মানবিক সহায়তা প্রয়োজন এমন মানুষের সংখ্যা ৪০ শতাংশ বেড়েছে। মঙ্গলবার জাতিসংঘ বলেছে, এই মানুষগুলোকে সহযোগিতার জন্য আগামী বছর আনুমানিক তিন হাজার ৫০০ কোটি ডলারের প্রয়োজন হবে।

সংস্থার সহায়তা বিষয়ক প্রধান মার্ক লোচোক বলেছেন, ‘যদি আগামী বছর সহায়তা প্রয়োজন এমন সবাই একটি দেশেরই নাগরিক হয় তাহলে তা হবে বিশ্বের পঞ্চম বৃহৎ দেশ। এই মহামারি বিশ্বের সবচেয়ে অরক্ষিত ও ভঙ্গুর দেশগুলোতে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে ৫৬টি দেশের জন্য ৩৪টি মানবিক সহায়তা পরিকল্পনা করেছে। বিশ্বের ক্ষুধাপিড়ীত, সংঘাত, জলবায়ু পরিবর্তন ও করোনাভাইরাস মহামারির কারণে ১৬ থেকে ২৩ কোটি ৫০ লাখ মানুষকে সহায়তার জন্য এই পরিকল্পনা করা হয়েছে।

মার্ক লোচোক বলেছেন, ‘অন্যদের কারণে আমরা সবসময় এদের মধ্যে দুই-তৃতীয়াংশের কাছে পৌঁছানোর চেষ্টা করি, উদাহরণ হিসেবে বলা যায়, বাকী লোকদের চাহিদা মেটানোর চেষ্টা করবে রেডক্রস।’

তিনি জানান, চলতি বছর দাতারা মানবিক সহযোগিতার জন্য এক হাজার ৭০০ কোটি ডলারের অনুদান দিয়েছেন, যা রেকর্ড। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ মানুষের কাছে সহায়তা পৌঁছানো হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD