বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

করোনায় প্রবাসীদের দুদর্শা লাঘবে পদক্ষেপ নিয়েছে সরকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

করোনা ভাইরাসের কারণে প্রবাসী বাংলাদেশিদের যে দুদর্শা হয়েছে, তা লাঘবে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে করণীয় নির্ধারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের কীভাবে দেখভাল করতে পারি, তাদের মঙ্গল কীভাবে করা যায়, সে বিষয়ে আলোচনা করেছি। প্রবাসী বাংলাদেশিদের যে দুদর্শা সৃষ্টি হয়েছে, তা লাঘব করার চেষ্টা সরকার করছে। এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি।

তিনি বলেন, করোনা ভাইরাসের মধ্যেও যেসব দেশ আমাদের প্রবাসী বাংলাদেশিদের সহায়তা করছে, আমরা তাদের চিঠি লিখে ধন্যবাদ জানাবো।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের ফিরতে আগ্রহী প্রবাসীদের কীভাবে ফিরিয়ে আনা যায় সেটি নিয়েও আলোচনা হয়েছে। তবে ভারত থেকে আনা খুবই ডিফিকাল্ট। সেখানে ১৪ এপ্রিল পর‌্যন্ত লকডাউন চলছে। লক ডাউন শেষে আনা যেতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD