শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

করোনায় মারা যাওয়া দুই ‍পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জীবন উৎসর্গ করা সদস্যদের মধ্য থেকে দুই পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের পক্ষে এই আর্থিক অনুদান তুলে দেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ গোলাম সবুর।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মতিঝিল বিভাগের মারা যাওয়া দুই পুলিশ সদস্য কনস্টেবল মোঃ আক্তার হোসেন ও কনস্টেবল দেওয়ান মোঃ নূরে আলম সিদ্দিকীর পরিবারকে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

ইতোপূর্বেও করোনাভাইরাসে জীবন উৎসর্গ করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্যান্য সদস্যদের পরিবারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

চলমান মহামারি করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে দেশ ও জাতির সেবায় বাংলাদেশ পুলিশের ৭৫ সদস্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD