শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনায় মোট মৃত্যু ছাড়াল ৫৭ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ১৬৮ জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪ হাজার ১৫৫ জনে। একই সময়ে ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮ লাখ ৬২ হাজার ৬৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ লাখ। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ কোটি ১৭ লাখ ৯৫ হাজার ৭৮৬ জনে।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এসব তথ্য পাওয়া যায়।

গেল ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফ্রান্সে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৮৯৬ জন এবং মারা গেছেন ৩৮১ জন। মহামারির শুরু থেকে এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৯৫ লাখ ৫৭ হাজার ৬২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৩১ হাজার ৩১২ জন।

প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৪ হাজার ৬৯৩ জন এবং মারা গেছেন ২ হাজার ৭৮০ জন। এই দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৬৫ লাখ ১৬ হাজার ২০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ১৩ হাজার ৯২৪ জন মারা গেছেন।

প্রতিবেশী দেশ ভারতে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট ৪ কোটি ১৬ লাখ ২৮ হাজার ৭৫ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই ভাইরাসে মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD