শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনায় স্থূলকায়দের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুঝুঁকি ৫০ শতাংশ বেশি। করোনাভাইরাসের ভ্যাকসিনও তাদের দেহে কম কার্যকর হওয়ার শঙ্কা রয়েছে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য।

বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অর্ধেকের বেশি মানুষ স্থূলতায় ভুগছেন।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের চার লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইসিইউতে ভর্তি হওয়া ৭৪ শতাংশ মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসহ নানা জটিলতা সৃষ্টি হয়। যা মানবদেহে করোনাভাইরাসকে অপ্রতিরোধ্য করে তোলে। সাধারণ ফ্লু’র ভ্যাকসিনে স্থূলকায় ব্যক্তিরা খুব একটা লাভবান হন না বলে, করোনার ভ্যাকসিনেও একই রকম ফল মিলতে পারে বলে মত গবেষকদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD