মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মাহ্দী আমিন-রাষ্ট্রদূতের বৈঠক দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম ইরানকে সহায়তা করলে চীন-রাশিয়ার অনেক কিছু হারানোর ঝুঁকি রয়েছে: ট্রাম্প প্রবাসীদের সম্পদ রক্ষায় বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার: আইনমন্ত্রী দুর্গাপূজায় ৪ দিনের ছুটি পাচ্ছেন পোশাক শ্রমিকরা ‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু ব্রাজিলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে ৯১০ জন। বিগত টানা দুই মাস ধরে প্রতিদিনের মৃতের সংখ্যায় এগিয়ে ছিল যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, গত মে মাসজুড়ে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে মারা গেছে দুই হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে নিউইয়র্কে।

অন্যদিকে করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে মাত্র একজন। তবে ভারতে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে সাড়ে ১০ হাজার মানুষ।

একদিনেই মারা গেছে ২৯৬ জন। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। মাত্র ১০ দিনে দেড় লাখ মানুষ আক্রান্ত হয়েছে দেশটিতে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন।

আক্রান্তের সংখ্যায় ভারতের অবস্থান এখন ষষ্ঠ স্থানে। আক্রান্তের সংখ্যায় এখন শীর্ষে আছে যুক্তরাষ্ট্র, দেশটি এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৫৮৮ জন। মারা গেছে এক লাখ ১২ হাজার ৯৬ জন।

এর পরই আছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা ৬ লাখ ৭৩ হাজার ৫৮৭ জন। মারা গেছে ৩৫ হাজার ৯৫৭ জন।

তৃতীয় অবস্থানে আছে রাশিয়া। এখানে আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার ৬৮৯ এবং মৃতের সংখ্যা ৮ হাজার ৮৫৫ জন। স্পেনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ৩৯০ জন এবং মারা গেছে ২৭ হাজার ১৩৫ জন। তবে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মাত্র একজন মারা গেছে।

যুক্তরাজ্যে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। মারা গেছে ২৭ হাজার ১৩৫ জন। বাংলাদেশেও লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৬ জন এবং মারা গেছে ৮৪৬ জন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD