শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা ইউনিটে ২৭ জেলায় ২৫০ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

করোনায় দেশে প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশের ২৭ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ২৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (৬ আগস্ট) আরটিভি নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে বেলা ২টা পর্যন্ত এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে । সেখানে ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বরিশালে ২৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই চট্টগ্রামে ১৭, সিলেটে ১৬, রাজশাহী ১৫, কুমিল্লায় ১৫, বগুড়ায় ১৫, ফরিদপুরে ১৩, কুষ্টিয়ায় ১২, চাঁদপুরে ১২, নেত্রকোনায় ১১, ঝিনাইদহে, রংপুরে, খুলনায় ৮ জন করে, টাঙ্গাইলে ৭, যশোর ৫, মানিকগঞ্জে, দিনাজপুরে, মেহেরপুরে, পটুয়াখালীতে ৪ জন করে, নোয়াখালী, ঠাকুরগাঁও ৩ জন করে, সাতক্ষীরা, চুয়াডাঙ্গায়, লালমনিরহাট ২ জন করে, বাগেরহাটে, নড়াইলে ১ জন করে মারা গেছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD