সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

করোনা একবারই, প্রতি বছর আসবে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

গত কয়েক মাসে নভেল করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা পৃথিবী। দেখতে দেখতে এটি ছড়িয়ে পড়েছে প্রায় প্রতিটি দেশে। বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৬৬ লাখ, এরই মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি প্রাণ কেড়েছে এ মরণব্যাধি। তবে ক্রমে ভয়াবহ হয়ে উঠলেও এ ভাইরাসের প্রকোপ একবারেই শেষ হয়ে যাবে, ইনফ্লুয়েঞ্জার মতো প্রতি বছর নির্দিষ্ট ঋতুতে হাজির হবে না। মঙ্গলবার আশাবাদী হয়ে ওঠার মতো এ খবর জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটির মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস জেনেভায় এক ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, মানুষজন এখনও মৌসুম নিয়ে ভাবছে। আমাদের সবার মাথায় ঢোকানো দরকার যে, এটি একটি নতুন ভাইরাস এবং সে ভিন্নরকম আচরণ করছে।

সংক্রমণের বিষয়ে তিনি বলেন, এটি বিশাল একটা ঢেউ হতে চলেছে। এটি কিছুটা ওপর-নিচ ওঠানামা করবে। তবে সেরা বিষয়টা হচ্ছে, একবার সমান হলে এটি পায়ের নিচে গড়াগড়ি খাবে।

এসময় পৃথিবীর উত্তরাঞ্চলীয় দেশগুলোতে সংক্রমণ কমায় আত্মতুষ্টিতে ভোগার বিষয়ে সবাইকে সতর্ক এবং গণসমাবেশের মাধ্যমে ফের ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ কর্মকর্তা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD