শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা ও উপসর্গে পাঁচ জেলায় ৩১ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন নারী ও দুইজন পুরুষ। একই সময়ে নতুন করে ২০৩ জন শনাক্ত হয়েছেন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দুই মাসেরও বেশি সময় ধরে এই প্রথম ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচজন করোনায় ও উপসর্গে চারজন মারা গেছেন।

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫৬ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৩৪৮ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৯৬ হাজার ২০২ জনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিন ও উপসর্গে চারজনের মৃত্যু হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD