শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় ১৩২ জনের মৃ’ত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : কিছুতেই থামছে না করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল। প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাহিরের চৌদ্দ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার (১০ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কুষ্টিয়ায়। এ জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বরিশালে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে বগুড়ায়-১৩ জন, ময়মনসিংহে-১২ জন, খুলনায়-১০ জন, সাতক্ষীরায়-১০ জন, চুয়াডাঙ্গায়-৮ জন, টাঙ্গাইলে-৭ জন, মেহেরপুরে-৬ জন, কুমিল্লায়-৭ জন, ঝিনাইদহে-৪ জন, গাইবান্ধায়-৪ জন এবং চট্টগ্রামে ৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।

এদিকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সর্বশেষ করোনাভাইরাসে নতুন করে ৪ লাখ ৮৭ হাজার ৮০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬৮ লাখ ১৫ হাজার ৩৭৬ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ লাখ ৩৪ হাজার ৮১৫ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৩ জন।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD