শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জেলায় ১৬৬ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) আরটিভি অনলাইনের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজশাহী ও বগুড়া জেলায়। এ দুই জেলায় ১৯ জন করে মোট ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর পরেই রয়েছে চুয়াডাঙ্গা-১৭, খুলনা-১৭, কুষ্টিয়া-১৩, ফরিদপুর-১২, যশোর-১২, রংপুর-১০, চট্টগ্রাম-৯, ময়মনসিংহ-৭, টাঙ্গাইল-৭, বরিশাল-৭, রাজবাড়ী-৫, ঠাকুরগাঁও-৫, কিশোরগঞ্জ-৪ ও জয়পুরহাট-৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়েছিল। আজ মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD