শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা চিকিৎসায় আমেরিকা ১০০ ভেন্টিলেটর দেবে : স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

অনলাইন ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যেই আমেরিকা বাংলাদেশে কভিডসহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত ১০০টি ভেন্টিলেটর দেবে। আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দেশের যেকোনো দুর্যোগে আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এবার বাংলাদেশে কভিড মোকাবেলা করতেও আমেরিকা সার্বিকভাবে নানা খাতে সহায়তা করে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যান্টিলেটর মেশিন ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর সংক্রান্ত এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

যুক্তরাষ্ট্রের পক্ষে ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে করোনা সংকট মোকাবেলায় উভয় দেশের বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং উভয় দেশে কভিড-১৯ এর কারনে মৃতুবরণকারীদের আত্মার শান্তি কামনা করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী করোনাকালীন বাংলাদেশের নানা উদ্যোগ তুলে ধরেন এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে করোনা মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছেন তার বর্ণনা দেন।

প্রতিনিধিরা করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগসমূহের ভুয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কথা উল্লেখ করেন।

স্টিফেন এডওয়ার্ড বাইগান ভ্যাকসিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, অনুষ্ঠানের শেষ পর্যায়ে, বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রীর নিকট দুইটি অতি উন্নত গ্যাস অ্যানালাইজার মেশিন হস্তান্তর করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন এডওয়ার্ড বাইগান ও রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত আর্ল আর মিলার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD