শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

করোনা চিকিৎসায় ওষুধের ছাড়পত্র দিলো রাশিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে রাশিয়া। এবার দেশটি করোনা আক্রান্তদের চিকিৎসায় প্রথম হিসেবে ওষুধেরও ছাড়পত্র দিলো। রুশ প্রশাসন ‘করোনাভির’ নামে একটি ওষুধ দেশটির ফার্মেসিগুলোতে বিক্রির অনুমতি দিয়েছে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, রাশিয়ান বায়োটেক প্রতিষ্ঠান আর ফার্ম’স এর তৈরি ‘করোনাভির’ আগামী সপ্তাহ থেকে বাজারে মিলবে। ওষুধটি করোনাভাইরাসে আক্রান্ত মৃদু উপসর্গের রোগীদের ওপর ব্যবহারযোগ্য। গত জুলাইয়ে এ ওষুধটি দেশেটির হাসপাতালে ব্যবহারের জন্য প্রথম অনুমোদন পায়।

আর ফার্ম’স জানিয়েছে, করোনা আক্রান্ত ১৬৮ জন রোগীর ওপর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয়েছে। গত মে মাসে ‘এভি-ফে-ভির’ নামে একটি ওষুধ সবুজ সংকেত পেলেও শেষ পর্যন্ত তা বিক্রির অনুমতি পায়নি। দুটি ওষুধই ভাইরাল সংক্রমণ সারাতে জাপানের প্রস্তুতকৃত ‘ফেভি-পিরে-ভির’ ব্যবহার করে তৈরি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD