শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা টিকার দ্বিতীয় ডোজ কবে থেকে, জানালেন স্বাস্থ্য সচিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া বলেছেন, আজ (মঙ্গলবার) করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ দেয়া শেষ হচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত সভা শেষে মঙ্গলবার (৬ এপ্রিল) তিনি সংবাদমাধ্যমকে এ কথা জানান।

স্বাস্থ্য সচিব বলেন, আমরা চেষ্টা করবো সব পর্যায়ের মানুষকে নিয়ে করোনাভাইরাস যাতে মোকাবিলা করতে পারি। আমাদের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা কম। টিকা নিয়ে অনেকে মাস্ক ব্যবহার করছে না। টিকা নিলেও অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমরা যতো বেশি সচেতন হবো তত বেশি সুরক্ষিত থাকতে পারবো।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা হাসপাতালে একজন নার্সকে অক্সফোর্ডের ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে তা শুরু হয় ৭ ফেব্রুয়ারি। একজন ব্যক্তিকে দুই ডোজ ভ্যাকসিন নিতে হবে।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD