শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা টিকার বুস্টার ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার টিকার বুস্টার ডোজ নিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমেটরিতে অবস্থিত টিকাদান কেন্দ্র থেকে তিনি ফাইজারের এই টিকা গ্রহণ করেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রতিমন্ত্রী কে এম খালিদ টিকার বুস্টার ডোজ গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। কোনো রকমের পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। প্রতিমন্ত্রী বয়স্ক ব্যক্তি ও করোনার সম্মুখসারির যোদ্ধাদের টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর দুপুরে মহাখালীর বিসিপিএস প্রতিষ্ঠানে টিকার বুস্টার ডোজ প্রদান কার্যক্রম শুরু হয়। ওই দিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার টিকার বুস্টার ডোজ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD