সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

করোনা টিকা নিলেন ৫২ লাখ ৬৩ হাজার মানুষ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১

করোনা টিকা প্রয়োগের ৪১তম দিনে এসে মোট টিকা নিলেন ৫২ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। এর মধ্যে ঢাকায় টিকা নিয়েছেন ৮ লাখ ২৭ হাজার ৯১২ জন। ভ্যাকসিন নিতে নিবন্ধন সংখ্যা পেরিয়ে গেছে ৬৬ লাখ ৯৩ হাজার ৫০৭ জনে।

রোববার (২৮ মার্চ) একদিনে ৫৮ হাজার ৪২৪ জন ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে ভ্যাকসিন নিয়েছেন ৬ হাজার ৮৩৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার ঢাকায় ৪ হাজার ২৫৪ জন পুরুষ ও ২ হাজার ৫৮২ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ৪১ দিনে ঢাকায় যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৩১ হাজার ৩৮ জন, নারী ২ লাখ ৯৬ হাজার ৮৭৪ জন। এদিন রাজধানী ঢাকাসহ সারাদেশে ৩৩ হাজার ১৯৮ জন পুরুষ ও ২৫ হাজার ২২৬ জন নারী ভ্যাকসিন নিয়েছেন। সব মিলিয়ে এদিন সারাদেশে ভ্যাকসিন নিয়েছেন ৫৮ হাজার ৪২৪ জন।

এই সংখ্যাসহ ২৭ জানুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত দেশে মোট ৩২ লাখ ৭৭ হাজার ৫৯৭ জন পুরুষ ও ১৯ লাখ ৮৫ হাজার ৬৫১ জন নারী ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভ্যাকসিন প্রয়োগ পরবর্তী সময়ে কয়েকজনের হালকা জ্বর, গায়ে ব্যথার মতো কিছু লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD