বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন হাম উপসর্গে আরও ২ মৃত্যু, মোট ১১১০ ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি: মাহদী আমিন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরান বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: প্রধানমন্ত্রী সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়, আইনি ব্যবস্থা চান জামায়াত আমির ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের ১৭ বছরে রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন বিভাগ পঙ্গু করা হয়েছে : ত্রাণমন্ত্রী সেন্ট মার্টিনে বাড়ছে পর্যটকদের রাতযাপনের সুযোগ হাফপ্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তা: মেট্রোরেলে তরুণদের অভিনব প্রতিবাদ

করোনা থেকে বাঁচতে বেশি করে ঘুমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

করোনার ওষুধ আবিষ্কার করতে গিয়ে চোখে ঘুম নেই বিজ্ঞানীদের। আর সেই ঘুমই নাকি করোনার ওষুধ! এমনটাই দাবি পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলাম একাংশের প্রধান ও বিরোধী দলীয় নেতা মাওলানা ফজলুর রহমান। পাকিস্তান ও মুসলিম বিশ্বের রাজনীতিতে এখন বেশ আলোচিত নাম।

‘আমরা যত বেশি ঘুমাবো, ভাইরাসও তত ঘুমাবে। তখন আর ক্ষতি করতে পারবে না।’ মঞ্চে দাঁড়িয়ে এমনই দাবি করলেন পাকিস্তানের এই ধর্মগুরু।
করোনাভাইরাসের প্রতিষেধক যা আবিষ্কার হয়েছে, সবই পরীক্ষামূলকভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা প্রতিষেধক তৈরি কার্যত অসম্ভব। দিশেহারা মানুষ। এই সময় অনেকই করোনা রুখতে ‘টোটকার’ নিদান দিয়েছেন। কেউ বলছেন সূর্যের আলোয় করোনায় দমন করা যায়, কেউ সর্ষের তেলেও করোনার হাত থেকে বাঁচার উপায় দিচ্ছেন। কিন্তু কোনও প্রমাণ নেই। এবার নতুন তত্ত্ব! করোনাভাইরাসকে ঘুম পাড়ালেই বাঁচা যাবে। কিন্তু কীভাবে?

তিনি বলছেন, ঘুমের কথা চিকিৎসকরাই বলছেন। যখন আমরা মারা যাব, ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে।”

পাকিস্তানে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ লাখ ৪৪ হাজার ৪৭৮। ২ হাজার ৭২৯ জনের মৃত্যু হয়েছে। যা দেখে বোঝা যায় বিশ্বের বাকি করোনা আক্রান্ত দেশগুলোর মতো বেকায়দায় পাকিস্তানও।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD