শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা থেকে রক্ষার সেরা উপায় মাস্ক পরা: বাইডেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনা মহামারি থেকে দেশকে রক্ষার সেরা উপায়ের একটি হচ্ছে মাস্ক পরার বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। হাজারো মানুষের প্রাণ বাঁচাতে পারে একটি মাস্ক, এজন্য আমেরিকানদের মাস্ক পরার আহ্বান জানিয়েছেন তিনি।

বাইডেন বলেন, আমেরিকায় এখন অনেক শীত; সামনে করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি অপেক্ষা করছে এবং আমেরিকানদের কোভিড -১৯ মোকাবিলায় মাস্ক পরাকে রাজনৈতিক বক্তব্য ভাবলে চলবে না। সবাই মিলে দেশকে খারাপ অবস্থা থেকে বের করে আনার জন্য এটা একটি সেরা উপায়।

বাইডেন করোনা মোকাবিলায় একটি নতুন টাস্ক ফোর্স গঠন করেছেন। সোমবার (১০ নভেম্বর) কোভিড–১৯ নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বাইডেন এসব কথা বলেন। ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটন থেকে ওই বৈঠকে যোগ দেন বাইডেন।

এদিকে এখনও নির্বাচনের ফলাফল মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। পরাজয় স্বীকার করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বেশ কয়েকটি রাজ্যে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।

সম্ভাব্য ফলাফলে বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে। গুরুত্বপূর্ণ রাজ্যে এখনও ভোট গণনা চলছে।

শনিবার মার্কিন গণমাধ্যম জানায়, নির্বাচনের ফলাফল ডেমোক্র্যাটদের পক্ষে। তারপরই জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করে বাইডেন শিবির।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পেরনীতি পরিবর্তনের জন্য বেশ কিছু নির্বাহী আদেশ জারির পরিকল্পনা করছে বাইডেন শিবির। নির্বাহী আদেশ জারির জন্য কংগ্রেসের সম্মতির প্রয়োজন পড়ে না।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD