বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে শনিবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন দুই কোটি ৩১ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৫ লাখ ৯৯ হাজার ৮৭৯ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৮২৭ জন (১ শতাংশ) আশঙ্কাজনক। তবে আক্রান্তদের মধ্যে এক কোটি ৫৭ লাখ পাঁচ হাজার ৩০০ জন সুস্থ হয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠেছে ৩১ লাখ ২৭ হাজার ৪১৮ জন, ব্রাজিলে ২৬ লাখ ৭০ হাজার ৭৫৫, ভারতে ২২ লাখ ২০ হাজার ৭৯৯, রাশিয়ায় সাত লাখ ৬১ হাজার ৩৩০, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ১০২, পেরুতে তিন লাখ ৮০ হাজার ৭৩০, চিলিতে তিন লাখ ৬৭ হাজার ৮৯৭, মেক্সিকোতে তিন লাখ ৭৬ হাজার ৪০৯, ইরানে তিন লাখ পাঁচ হাজার ৮৬৬, পাকিস্তানে দুই লাখ ৭৩ হাজার ৫৭৯, সৌদি আরবে দুই লাখ ৭৭ হাজার ৬৭, তুরস্কে দুই লাখ ৩৫ হাজার ৫৬৯, ইতালিতে দুই লাখ চার হাজার ৯৬০, জার্মানিতে দুই লাখ আট হাজার ৯৫০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১, বাংলাদেশে এক লাখ ৭২ হাজার ৬১৫, কাতারে এক লাখ ১৩ হাজার ২১৬, কানাডায় এক লাখ ১০ হাজার ৬৪৮, ফ্রান্সে ৮৪ হাজার ৮২৯ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৮৫১ জন সুস্থ হয়ে উঠেছে।
এছাড়া অস্ট্রেলিয়ায় ১৮ হাজার ৪৬০, কুয়েতে ৭১ হাজার ২৬৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ২৯৬, সিঙ্গাপুরে ৫৩ হাজার ৬৫১, সুইজারল্যান্ডে ৩৩ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ১৬৯ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৪৫ জন সুস্থ হয়ে উঠেছে।
লাইট নিউজ