বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকায় কোথায় কখন ঈদের জামাত আদ-দ্বীনে শিশু মৃত্যু : অবহেলার অভিযোগ এনে মামলা ঈদে দরিদ্রদের পাশে বিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর না বুঝে চামড়া কেনাবেঁচা নয়, মৌসুমী ব্যবসায়ীদের সতর্কতা সংশ্লিষ্টদের জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ভারতে খোলা জায়গায় ঈদের নামাজে নিষেধাজ্ঞা: আতঙ্কে মুসলিমরা মন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শেষ মুহূর্তে সদরঘাটে যাত্রীদের চাপেও ঈদযাত্রায় স্বস্তি যুক্তরাষ্ট্রের যুগ শেষ, মুসলিম দেশগুলোকে নতুন বিশ্ব ব্যবস্থা গঠনের আহ্বান খামেনির দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

করোনা দুর্যোগে ৯১ ক্রীড়াবিদের পাশে তামিম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

লাইট স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি মোকাবিলায় শুরু থেকেই নিজের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় দলের ২৭ ক্রিকেটার মিলে যে ৩০ লাখ টাকার অনুদান দিয়েছেন, তার সমন্বয়কারী ছিলেন তামিমই।

এছাড়া কয়েক দিন আগে জুনিয়র অ্যাথলেট সামিউল ইসলামের অসহায়ত্বের খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে খোঁজ নেন তিনি। বাড়িয়ে দেন সাহায্যের হাত। নাফিসা খান নামের যে নারী একজন বাংলাদেশ নাম নিয়ে মানুষের ঘরে ঘরে সাহায্য পৌঁছে দিচ্ছেন, তার কাজেও সাহায্য করেছেন তামিম।

এবার তিনি দাঁড় করালেন অসাধরণ এক নজির। নিজে ক্রিকেটার হলেও দেশের অন্যান্য খেলাধুলার ক্রীড়াবিদের খোঁজখবর নিয়ে, তাদের পাশে দাঁড়িয়েছেন তামিম। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্রিকেট, ফুটবলের বাইরে অন্যান্য খেলার জাতীয় পর্যায়েও আর্থিক দিক খুব একটা সচ্ছল নয়।

করোনার এ দুর্যোগময় সময়ে খেলাধুলা বন্ধ থাকায় যেসব ক্রীড়াবিদ অসহায় হয়ে পড়েছেন, তাদের সাহায্যে এগিয়ে এসেছেন তামিম। এসব ক্রীড়াবিদের তালিকা করে সেখান থেকে বেশি প্রয়োজন যাদের, তেমন ৯১ ক্রীড়াবিদকে এককালীন আর্থিক সহায়তা দিয়েছেন তামিম।

তার এ সহায়তা কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে সাইক্লিং, সুইমিং, জিমন্যাস্ট, কাবাডি, উশু, হকি এবং ক্রিকেট ও ফুটবলের অসহায় ক্রীড়াবিদরাও। গত কয়েক দিনে দেশের বিভিন্ন প্রান্তে থাকা এসব ক্রীড়াবিদের সবাইকে আর্থিক সাহায্য পৌঁছে দেয়া হয়েছে।

তামিমের এ কাজের প্রশংসা করে দেশের অন্যতম সেরা সুইমার মাহফুজা খান শিলা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, আমি দীর্ঘদিন ধরেই খেলার জগতে রয়েছি। কিন্তু এর আগে কখনও কোন ক্রীড়াবিদকে একসঙ্গে এতগুলো খেলার মানুষের পাশে দাঁড়াতে দেখিনি।

তিনি আরও বলেন, এমন না যে সে (তামিম) চেনা মুখ দেখে সাহায্য করেছে। খোঁজ নিয়েছে কার বেশি দরকার, কে বেশি সমস্যা রয়েছে বর্তমান পরিস্থিতিতে- এমন অনেক পরিবারকেই সাহায্য করেছেন তামিম ভাই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD