বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

করোনা: বিশ্বজুড়ে একদিনে মৃত্যু আরও ৪ হাজার, শনাক্ত ২ লাখ ৪০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও চার হাজার ৩শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ লাখ ৩২ হাজার ৩৭৯ জন। এছাড়া একদিনে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে দু’লাখ ৪০ হাজারের বেশি। এতে করে মোট শনাক্তের সযখ্যা ২ কোটি ৯৪ লাখ ৩২ হাজার ৮৭৮ জনে।

টানা কয়েকদিনের ধারাবাহিকতায় এদিনও, সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। সোমবার নতুনভাবে এক হাজারের বেশি প্রাণহানি রেকর্ড হওয়ায়, দেশটিতে মৃতের সংখ্যা ৮১ হাজার ছুঁইছুঁই। ৮২ হাজার নতুন সংক্রমণ শনাক্তে মোট আক্রান্ত ৪৯ লাখ ২৭ হাজার।

একদিনে সাড়ে ৪শ’ করে মৃত্যু রেকর্ড করেছে ব্রাজিল-যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৯ হাজারের মতো। আক্রান্ত সাড়ে ৬৭ লাখ। ব্রাজিলে এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। আক্রান্ত সাড়ে ৪৩ লাখ।

দৈনিক মৃত্যুতে এরপরই শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা-ফিলিপাইন। প্রাণহানি ৭১ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। সবমিলিয়ে বিশ্বে কোভিড নাইনটিনে মৃতের সংখ্যা ৯ লাখ ৩২ হাজারের বেশি। আক্রান্ত ২ কোটি ৯৪ লাখের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD