শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো সানোফি ও জিএসকে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করলো ফরাসি ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সানোফি এবং ব্রিটিশ কোম্পানি জিএসকে। ডিসেম্বরের মধ্যেই তৃতীয় বা চূড়ান্ত ধাপের পরীক্ষায় পৌঁছানোর লক্ষ্য প্রতিষ্ঠানগুলোর। ফলাফল ইতিবাচক হলে আগামী বছরের প্রথমার্ধে এ ভ্যাকসিনটি অনুমোদন পাবে।

যুক্তরাষ্ট্রে ৪৪০ জন সুস্থ ও প্রাপ্তবয়স্ক স্বেচ্ছাসেবী অংশ নিয়েছেন এ কার্যক্রমে। সুরক্ষা, সহনশীলতা এবং প্রতিরোধ প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে ট্রায়ালে। প্রতিষ্ঠানগুলোর দাবি, মৌসুমী ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতোই রি-কম্বিনেন্ট প্রোটিন ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এরইমধ্যে, যুক্তরাষ্ট্র-ব্রিটেন এবং ইইউকে টিকা সরবরাহে চুক্তি করেছে প্রতিষ্ঠানগুলো।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD