শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা ভ্যাকসিন তৈরিতে ৯০ ভাগ সফলতার দাবি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার বলছে, করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্যগুলোর প্রাথমিক পর্যালোচনা করে দেখা যায় যে করোনা মোকাবিলায় এটি ৯০ শতাংশের বেশি কার্যকর।

বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য মতে, প্রথম ধাপে ৪৩ হাজার স্বেচ্ছাসেবী ফাইজারের টিকাটি গ্রহণ করেন। যাদের মধ্যে ৪৯ জনের কোভিড শনাক্ত নিশ্চিত করা হয়েছিলো। এসব স্বেচ্ছাসেবীরা ভ্যাকসিনটির ২টি ডোজ গ্রহণ করেছিলেন।

ফাইজার বলছে, ভ্যাকসিনটি দ্বিতীয় ডোজের সাত দিন পরে এবং প্রাথমিক ডোজের ২৮ দিনের পরে সুরক্ষা সরবরাহ করে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এফডিএ’র অনুরোধে খাদ্য ও ওষুধ প্রশাসন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার পরের দু’মাস ধরে স্বেচ্ছাসেবীদের নজরদারি করছে। নভেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই প্রতিষ্ঠানটি নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছে।

ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালবার্ট বাউলা একটি বিবৃতিতে বলেছেন, ‘আমরা মানুষকে এই বিশ্বব্যাপী স্বাস্থ্য সঙ্কটের অবসান ঘটাতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় অগ্রগতি অর্জনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি। আশা করছি আগামী সপ্তাহগুলোর মধ্যেই কয়েক হাজার অংশগ্রহণকারীদের থেকে উৎপন্ন ভ্যাকসিনের কার্যকারিতা এবং সুরক্ষা ডাটা পেয়ে যাবো’।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD