শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

করোনা মহামারি ‘সমাপ্তি’ ঘোষণা করল সুইডেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

করোনা মহামারি মহামারির সমাপ্তি ঘোষণা করেছে ইউরোপের দেশ সুইডেন। বার্তা সংস্থা রয়টার্স বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী লেনা হ্যালেনগ্রেন স্থানীয় সংবাদমাধ্যম ডাগেনস নাইহেটারকে জানান, মহামারি পরিস্থিতি দেখে এটা শেষ হয়ে গেছে বলার সময় এসেছে।

তবে করোনার সব বিধিনিষেধ এখনই প্রত্যাহার করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। করোনাকে সমাজের জন্য বিপজ্জনক হিসেবে আর অভিহিত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

বুধবার ৯ ফেব্রুয়ারি সুইডেন করোনা বিধিনিষেধের প্রায় সবগুলোই তুলে নেয়। কোভিডের জন্য বেশিরভাগ পরীক্ষাও বন্ধ করে দেওয়া হয়। যদিও কয়েকজন বিজ্ঞানী করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে আরেকটু ধৈর্য ধরার আবেদনও করেছিলেন।

বুধবার থেকে দেশটির বার ও রেস্টুয়েন্ট রাত ১১টার পরও খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে এসব স্থানে প্রবেশের ক্ষেত্রে সব ধরনের বিধিনিষেধ। জনসমাগম স্থলে প্রবেশের ক্ষেত্রের সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

এদিকে, সুইডেনের হাসপাতালে এখনো করোনার উপসর্গ নিয়ে ২২শর মতো মানুষ ভর্তি হয়েছে। ২০২১ সালের বসন্তে করোনার তৃতীয় ঢেউয়েও দেশটিতে হাজার দুয়েক মানুষ হাসপাতালে ভর্তি ছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD