শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা রুখতে কোনটা বেশি কার্যকর, ফেস শিল্ড নাকি মাস্ক?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০

অনলাইন ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরার বলেছেন বিশেষজ্ঞরা। এ কারণে নিয়মিত মাস্ক পরাটা এখন অনেকের প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে মাস্ক পরে থাকাটা স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হতে পারে। এ ক্ষেত্রে অবশ্য মাস্কের বিকল্প হিসেবে উঠে আসছে ফেস শিল্ডের ব্যবহারের কথা।

এখন প্রশ্ন হলো- করোনা থেকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনটা বেশি কার্যকর, ফেস শিল্ড নাকি মাস্ক? আসুন জেনে নেওয়া যাক- এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্ক পরা যেমন জরুরি, তেমন কিছু কিছু ক্ষেত্রে মাস্কের ব্যবহার বিপজ্জনক হতে পারে!

সম্প্রতি নতুন এক নির্দেশিকায় সতর্ক করে সংস্থাটি বলেছে, শরীরচর্চা, প্রাতঃভ্রমণ, জগিং, অত্যাধিক দৈহিক পরিশ্রমযুক্ত ভারী কাজের সময় মাস্ক পরে থাকলে শরীরে অক্সিজেনের ঘাটতির ফলে অস্বাভাবিক ক্লান্তি, শরীরের বিভিন্ন অংশের পেশিতে টান পড়া বা খিঁচুনি, বমি ভাব, মাথা ঘোরানো এমন কি ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে। তাই এসব ক্ষেত্রে মাস্ক না পরাটাই শ্রেয়। এ সময় করোনা থেকে সুরক্ষা দিতে সবচেয়ে উপযুক্ত হলো ফেস শিল্ড।

গত মাসের শুরুতে ডব্লিউএইচও-এর মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ জানান, যে ক্ষেত্রে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সে ক্ষেত্রে সাধারণ কাপড়ের মাস্কে করোনার সংক্রমণ রোখা যাবে না। এ ক্ষেত্রে একমাত্র ত্রিস্তর বিশিষ্ট মাস্কই সবচেয়ে বেশি সুরক্ষা দিতে পারবে।

মার্কিন সংস্থা মায়ো ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, যেকোনো ত্রিস্তর বিশিষ্ট মাস্ক ভাইরাসের বিরুদ্ধে প্রায় ৮৫ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। তবে ফেস শিল্ড সমস্ত মুখমণ্ডলের সুরক্ষা নিশ্চিত করে।

এ বিষয়ে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের থেকেও বেশি সুরক্ষা নিশ্চিত করে ফেস শিল্ড।

তাদের মতে, দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকার কারণে অনেকের মধ্যেই ইদানীং শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা দেখা যাচ্ছে। যাদের শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা আগে থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রে দীর্ঘক্ষণ মাস্ক পরে থাকা প্রায় অসম্ভব। এ ক্ষেত্রে মাস্কের সবচেয়ে কার্যকরী বিকল্প হলো ফেস শিল্ড।

মাস্কের চেয়ে ফেস শিল্ড অনেক বেশি পুনর্ব্যবহারযোগ্য উল্লেখ করে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা জানান, এটির ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যাও হয় না। তা ছাড়া অ-মৌখিক বা শব্দহীন যোগাযোগের ক্ষেত্রে মাস্কের চেয়ে ফেস শিল্ড অনেক বেশি সুবিধাজনক। তবে ঘনবসতিপূর্ণ এলকায় মাস্ক পরাটাই শ্রেয়। সূত্র: জিনিউজ

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD