শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা রোধে দারুণভাবে কাজ করছে ভ্যাকসিন!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের টিকা দারুণভাবে কাজ করছে বলে জানিয়েছে মার্কিন বিশেষজ্ঞরা। ভ্যাকসিনগুলো সংক্রমিতদের হাসপাতালে ভর্তি হবার মত গুরুতর অসুস্থ হওয়া অনেক কমিয়ে দিয়েছে বলে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরন প্রতিরোধেও ভ্যাকসিনগুলো দারুণভাবে কাজ করছে।

লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটি হেলথ শ্রেভপোর্টের মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজির সহযোগী অধ্যাপক জেরেমি কামিল বলেছেন, ভ্যাকসিনগুলোর কার্যকারিতা সত্যিই অসাধারণ। আমাদের উদযাপন করা উচিত।

করোনাভাইরাসের টিকার মাধ্যমে ভাইরাসের স্পাইক ধ্বংস করা হয়ে থাকে। এই স্পাইকের মাধ্যমেই ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে।

অধ্যাপক জেরেমি কামিল বলেন, করোনার নতুন ধরন দ্রুত ছড়ালেও উদ্বেগের কিছু নেই। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নিরাপদ থাকার জন্য, টিকা দেওয়ার মাধ্যমে ভাইরাসকে রোধ করার চেষ্টা করা। বিশেষত ভ্যাকসিনগুলো সংক্রমিতদের হাসপাতালে ভর্তি এবং মৃত্যু রোধে বেশ কার্যকর বলে তিনি জানান।

কামিল বলেন, করোনার এমন কিছু রূপ রয়েছে যা আরও সংক্রামিত করতে পারে। এগুলো সম্পর্কে আমাদের কাছে তথ্য রয়েছে, তবে এ বিষয় হতাশ না হওয়ার কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রে তিনটি টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এই তিনটি টিকা হলো, ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা, মডার্নার টিকা ও জনসনের টিকা।

জনসনের এক ডোজ টিকাই যথেষ্ট। দ্বিতীয় ডোজের দরকার নেই। কিন্তু ফাইজার, মডার্না বা অক্সফোর্ডের টিকা প্রথম ডোজ নেওয়ার ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিতে হয়। নাহলে পুরোপুরি সুরক্ষা পাওয়া যায় না।

যুক্তরাষ্ট্রের পুরোদমে টিকা কর্মসূচি চলছে। গত রোববার পর্যন্ত ৯ কোটির বেশি ডোজ করোনার টিকা প্রয়োজন হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটির বেশি টিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে। এরই মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে নতুন গাইডলাইন প্রকাশ করেছে সিডিসি।

সিডিসির গাইডলাইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে যারা করোনার টিকার দুই ডোজ নিয়েছেন, তারা পরস্পরের মধ্যে সাক্ষাতের সময় মাস্ক না পরলেও চলবে। ছোট আকারে জমায়েতও করতে পারবেন।

বিজ্ঞানীরা করোনার তিনটি ধরন শনাক্ত করেছেন। প্রথমটি যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়েছিল, দ্বিতীয়টি দক্ষিণ আফ্রিকাতে প্রকাশিত হয়েছিল বলে মনে করা হয় এবং তৃতীয়টি ব্রাজিলে প্রকাশিত হয়। সম্প্রতি করোনার এই নতুন ধরন নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়ায় ও লুইসিয়ানাতে চিহ্নিত করা হয়েছে। তবে মহামারিটির গতিপথের ওপর তাদের কি প্রভাব থাকতে পারে তা জানা যায়নি।

সময়ের সাথে সাথে প্যাথোজেনের পরিবর্তন দেখা অস্বাভাবিক নয়। যখন কোনও ভাইরাস সঞ্চালিত হয় এবং বিকশিত হয়, তখন এর এলোমেলো রূপান্তর ঘটে, যার মধ্যে এমন কিছু রয়েছে যা ভাইরাসটিকে আরও সংক্রামক বা এমনকি মারাত্মক করে তুলতে পারে। এবং করোনাভাইরাসটি নিরবচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ার জন্য যত বেশি সময় বাকি থাকবে, সম্ভাব্য উদ্বেগজনক মিউটেশনগুলি বিকাশের আরও বেশি সুযোগ রয়েছে বলে জানায় বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা, মডার্নার টিকা ও জনসনের টিকা নতুন ধরনের করোনার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা দেয় বলে মনে করা হচ্ছে। তবে প্রাথমিক বিশ্লেষণে, ফাইজার–বায়োএনটেকের তৈরি টিকা ও মডার্নার টিকা দক্ষিণ আফ্রিকার ধরন তুলনামূলক কম রোধ করতে পারে বলে প্রমাণিত হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD