শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

করোনা সুরক্ষায় দুটি মাস্ক বেশি কার্যকর: গবেষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

ডেস্ক রিপোর্ট : একসঙ্গে দুটি মাস্ক পরলে তা করোনা থেকে মানুষকে সুরক্ষা দিতে জোরালো ভূমিকা রাখতে পারে বলে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা (ইউএনসি) হেলথ কেয়ারের এক গবেষণায় উঠে এসেছে। রোববার বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গবেষণার ফলাফল জেএএমএ ইন্টারন্যাশনাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণায় বলা হয়, দুটি মাস্ক পরলে তা করোনার জীবাণুর আকৃতির মতো কণা আটকে দেওয়ার ক্ষেত্রে প্রায় দ্বিগুণ কার্যকারিতা দেখাতে পারে। অর্থাৎ দ্বৈত মাস্ক করোনার জীবাণুকে মানুষের নাক ও মুখ পর্যন্ত পৌঁছে গিয়ে সংক্রমিত করা ঠেকাতে পারে।

গবেষণায় বলা হয়, যেকোনো ফাঁকফোকর দূর করতে ‘ডাবল মাস্ক’ ভূমিকা রাখে। পাশাপাশি মাস্কের দুর্বল পরিস্রাবণ এলাকার ঘাটতি পূরণেও বিষয়টি অবদান রাখে।

গবেষণাটিতে নেতৃত্ব দেন এমিলি সিকবার্ট-বেনেট। তিনি ইউএনসির স্কুল অব মেডিসিনের সংক্রামক ব্যাধির সহযোগী অধ্যাপক। এমিলি বলেন, চিকিৎসাকাজে ব্যবহৃত মাস্কের পরিস্রাবণক্ষমতা খুব ভালো। কিন্তু সেগুলো যেভাবে মানুষের মুখে থাকে, তা যথাযথ নয়।

গবেষণা অনুযায়ী, মাস্কের কার্যকারিতা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়। কারণ, প্রত্যেক ব্যক্তির মুখমণ্ডলের আকার, আকৃতি ও গঠন ভিন্ন। আবার প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে মাস্কের মাপও ভিন্ন হয়।

গবেষণায় দেখা যায়, সার্জিক্যাল মাস্কের ওপর যদি কাপড়ের মাস্ক পরা হয়, তাহলে কার্যকারিতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ে।

গবেষক এমিলি বলেন, করোনার বিস্তার রোধে মাস্ক কতটা কার্যকর, তা যেমন গবেষণায় উঠে এসেছে, তেমনি উঠে এসেছে দ্বৈত মাস্কের ভূমিকার বিষয়টিও।

করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাস্ককে একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। করোনার বিস্তার ঠেকাতে অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি অবশ্যই মাস্ক পরতে বলছেন জনস্বাস্থ্যবিদেরা। বিশ্বের বিভিন্ন দেশে জনসম্মুখে (পাবলিক প্লেস) মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD