শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চীনের শেয়ারবাজারে ধস, দুর্বল হচ্ছে ‘ড্রাগনের’ শক্তি সৌদি আরবে কারাবন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম রিয়াদ-দাম্মামগামী ফ্লাইট আবারও স্থগিত করলো বিমান ফ্রান্সের বিক্ষোভ নিয়ে নির্বোধের মতো মন্তব্য করেছেন ট্রাম্প: ম্যাক্রোঁ ট্রাম্পের ‘মাদার অব অল বোম্বস’-এর জবাবে আসছে ইরানের ‘ফাদার অব অল বোম্বস’! নভেম্বরেই ইরানে ব্যাপক হামলার ছক! সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

কর্ণফুলীতে ডুবেছে নোঙর করা জাহাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙরে থাকা অবস্থায় এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজ ডুবে গেছে।

বুধবার (৯ জুন) সকালের দিকে জাহাজটি পুরোপুরি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর শাহ আমান সেতু সংলগ্ন এলাকায় নোঙর করা ছিলো ক্রিস্টাল গ্রুপের মালিকানাধীন ফিশিং জাহাজ ক্রিস্টাল-৮। নোঙরে থাকা অবস্থায় জাহাজটির তলার ফুটো দিয়ে পানি ঢুকতে ঢুকতে সকালের দিকে জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। তবে কিভাবে জাহাজের তলা ফুটো হয়েছে তা নিশ্চিত করতে পারেনি জাহাজ সংশ্লিষ্ট কেউ। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজ ডুবে যাওয়ার আগেই জাহাজে থাকা নাবিকরা নিরাপদে তীরে উঠে আসেন। সমুদ্রে মাছ আহরণ বন্ধ থাকায় বেশ কিছুদিন ধরে জাহাজটি কর্ণফুলী নদীতে নোঙর করা ছিলো।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD