বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

কলকাতায় ফিরলেন ২৯ ভারতীয় নাবিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

নিজ দেশে ফিরে গেলেন ২৯ জন ভারতীয় নাবিক। মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশে আটকে পড়েছিলেন তারা।

মঙ্গলবার নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইট ভারতীয় নাবিকদের নিয়ে ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছেড়ে যায়। এটি কলকাতায় পৌঁছায় স্থানীয় সময় দুপুর ২টা ৫২ মিনিটে।

উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ভারতের সাথে বাংলাদেশের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৪টি, কক্সবাজারে ৩টি, যশোর ৪টি, সৈয়দপুর ৪টি, সিলেট ২টি, বরিশাল ২টি ও রাজশাহীতে ২টি করে ফ্লাইট পরিচালনা করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD