শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’ জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ,সম্পাদক ড. জিয়া বিরোধী দল অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা অর্থনৈতিক সংকট সমাধানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি হরমুজ প্রণালি পরিপূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে: আইআরজিসি

কলাবাগানে চাঁদাবাজদের গুলিতে সাবেক বিএনপি নেতা আহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর কলাবাগানে চাঁদাবাজদের গুলিতে শফিকুর রহমান (৫৫) নামে এক সাবেক বিএনপি নেতা আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পান্থপথের একটি শপিং মলের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান কলাবাগান থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি ওই এলাকার ফুটপাতে জুতার সরবরাহকারী (সাপ্লায়ার) হিসেবে কাজ করেন।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।
আহত শফিকুর ও তাকে হাসপাতালে নিয়ে আসা প্রত্যক্ষদর্শী জুতার দোকানদার মনির হোসেন জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুরের কাছে চাঁদা দাবি করে আসছিল। রোববার রাতে তারা শফিকুরকে সামনে পেয়ে চাঁদার জন্য চাপ দেয় এবং তাদের ফোন কেন ধরছেন না, তা নিয়ে চড়াও হয়।

একপর্যায়ে তারা শফিকুরকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিটি তার বাম হাতের তালু ভেদ করে বেরিয়ে গেছে বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানের বাম হাতের তালুতে জখম রয়েছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কলাবাগান থানা পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে যে, কয়েকজন ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করেছিল। আহত ব্যক্তি ওয়ার্ড বিএনপির একজন নেতা।

ওসি জানান, পান্থপথ এলাকায় ওই নেতার একটি ফার্নিচার দোকানের পাশে জুতার দোকান রয়েছে। আনুমানিক ৬ থেকে ৮ জন দুর্বৃত্ত দোকানের সামনে এসে অস্ত্র বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে একটি গুলি তার হাতের তালু ভেদ করে বেরিয়ে যায়।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে। এই ঘটনায় মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD