মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

কলেজছাত্রীকে আটকে রেখে ধর্ষণ, অভিযুক্ত আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২

রাজধানীর লালবাগ এলাকায় আলোচিত কলেজছাত্রীকে গণধর্ষণের ঘটনায় মনির হোসেন ওরফে শুভকে আটক করেছে র‌্যাব। র‌্যাব জানায়, গণধর্ষণের শিকার তরুণীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে আটকে রাখা হয়। পরে তার ওপর অভিযুক্তরা নির্যাতন ও ধর্ষণ চালায়।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

খন্দকার আল মঈন বলেন, বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শুভকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, শুভকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা নিশ্চিত হয়েছি ওই তরুণীকে প্রথমে নেশা জাতীয় খাবার খাওয়ানো হয়। এরপর সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে গণধর্ষণ করে। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অসুস্থ অবস্থায় ফেলে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।

স্বজনরা অভিযোগ করেন, লালবাগের বাসা থেকে কোচিং করার জন্য ওই শিক্ষার্থীর বের হন। কিছুদূর যাওয়ার পর তার পূর্বপরিচিত শুভসহ আরেকজন তাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর পরিবার ওই তরুণীর খোঁজ পাচ্ছিল না। এ ঘটনায় তারা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD