বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী যুদ্ধোত্তর ইরানে শাসনব্যবস্থা হবে আরও নারী ও পরিবার বান্ধব প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’ দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সোহানুরের বিচার শুরু ইসরাইল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব নেই: মার্কিন রাষ্ট্রদূত

কাঁঠালবাড়ী ঘাটে যাত্রীদের ঢল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম নৌরুট মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া। দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের জন্য ঢাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই নৌরুটটিই সহজতর।

করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে এ নৌরুটে গত মার্চ মাসের ২৪ তারিখ থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি প্রয়োজনে ফেরি চালু রেখেছে কর্তৃপক্ষ। রোববার (১৭ মে) সকাল থেকেই যাত্রীদের ভিড় বেড়েছে ঘাট এলাকায়।

জানা যায়, ঈদকে সামনে রেখে গত কয়েকদিন ধরেই নৌরুটে যাত্রীদের ঢল নেমেছে। ঢাকাগামী যাত্রীদের ভিড় যেমন রয়েছে আবার ঘরে ফেরা যাত্রীদেরও ভিড় রয়েছে। সব মিলিয়ে শিবচরের কাঁঠালবাড়ী ঘাট লোকে লোকারণ্য হয়ে উঠেছে।

সরেজমিনে কাঁঠালবাড়ী ঘাটে গিয়ে দেখা যায়, গণপরিবহন বন্ধ থাকায় থ্রি হুইলারে চেপে যাত্রীরা কাঁঠালবাড়ী ঘাটে আসছেন। ফেরিতে উঠতে যাত্রীদের মধ্যে রয়েছে প্রতিযোগিতার মনোভাব। করোনা ভাইরাস নিয়ে যাত্রীদের মধ্যে কোনো উদ্বেগ বা সচেতনতা নেই।

এদিকে ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রীদেরও ভিড় রয়েছে কাঁঠালবাড়ী ঘাটে। তবে ঘাটে এসে পরিবহন না পেয়ে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। দূরপাল্লার বাস বন্ধ। থ্রি হুইলার মাহিন্দ্রা, ইজিবাইক, মোটরসাইকেলে করে অধিক ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ফেরি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, যাত্রী চাপ বেশি থাকায় নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই যাত্রীদের প্রচণ্ড চাপ রয়েছে। কয়েকদিন ধরেই যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। ব্যক্তিগত পরিবহনও পার হচ্ছে। ফেরি চলাচলে কোনো সমস্যা নেই।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD