বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কাঠমান্ডু খুলেছে, যাচ্ছে না বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

করোনার কারণে নেপালের কাঠমান্ডুর ‘ত্রিভুবন’ আন্তর্জাতিক বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি ত্রিভুবন বিমানবন্দরে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে নেপাল সরকার।

তবে বিমান বাংলাদেশ সহসা কাঠমান্ডুতে ফ্লাইট চালু করছে না। বিমান বাংলাদেশের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য দিয়েছেন।

এ প্রসঙ্গে তাহেরা খন্দকার বলেন, ত্রিভুবন বিমানবন্দর চালু হলেও আপাতত বিমান কাঠমান্ডুতে ফ্লাইট পরিচালনা করবে না। এ ব্যাপারে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

আগামী ৩০ সেপ্টেম্বর অবধি বিমান বাংলাদেশ তাদের কলকাতা, দিল্লি, কুয়েত ও ম্যানচেস্টারে ফ্লাইট স্থগিতের সময় বাড়িয়েছে।

গত মার্চ থেকে করোনার প্রভাবে বিমানের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইটই বন্ধ হয়ে যায়। বর্তমানে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুরে বিমানের ফ্লাইট যাতায়াত করছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD