শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কানাডায় নতুন ধরনের করোনায় এখনো কেউ সংক্রমিত হয়নি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশে দেখা দিয়েছে করোনার নতুন ধরন। তবে করোনার এই ধরনে এখন পর্যন্ত কানাডায় কেউ সংক্রমিত হয়নি।

কানাডার জনস্বাস্থ্য বিভাগ বলছে, এখন পর্যন্ত তারা ৪ হাজার ৩শটির বেশি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করেছেন। তার মধ্যে যুক্তরাজ্যে যে প্রকৃতির করোনা ভাইরাসের শনাক্তের কথা বলা হচ্ছে, তার একটিও এখানে পাওয়া যায়নি।

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের পর কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা থেরেসা ট্যাম সোমবার এক টুইটবার্তায় বলেন, যুক্তরাজ্যে দেখা দেওয়া নতুন ধরনের ভাইরাসটি ইতিমধ্যে কানাডায় ঢুকেছে কি না তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, ভাইরাসের জেনেটিক মিউটেশন নতুন কিছু নয়। কোভিড মহামারির শুরু থেকে কয়েকবারই এই ধরনের মিউটেশন হয়েছে। করোনার নতুন এই প্রকৃতিটি (স্ট্রেইন) সত্যিই অধিকতর সংক্রমক কি না তা নিশ্চিত হওয়ার জন্য আরো তথ্য দরকার।

অন্টারিওর মেডিকেল অফিসার ড. ডেভিড উইলিয়াম সোমবার তার নিয়মিত ব্রিফিংয়ে বলেন, অন্টারিও প্রভিন্সের কোথাও নতুন ভাইরাসের সংক্রমণের কোনো ঘটনা শনাক্ত হয়নি। তবে তারা নজর রাখছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD