শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাবরেরার পদত্যাগ চাওয়ায় বাফুফের কর্মকর্তাকে অব্যাহতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

সম্প্রতি জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। সেই ঘটনার প্রেক্ষিতে শাহীনকে বাফুফের জাতীয় দল কমিটির সদস্য থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বাফুফে সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

জাতীয় দল কমিটি বাফুফের অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্ট্যান্ডিং কমিটি। এ সকল স্ট্যান্ডিং কমিটির সদস্যদের মনোনয়ন কিংবা অব্যাহতির এখতিয়ার চেয়ারম্যানের রয়েছে। তবে শাহিন অব্যাহতি দেয়ার চিঠিতে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ নেই। নির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি ফুটবল উন্নয়নে সম্পৃক্ত থাকবেন এমন কথাই লেখার পাশাপাশি জাতীয় দল কমিটি থেকে অপসারণের বিষয়টি রয়েছে।

বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় দল কমিটিতে একজন চেয়ারম্যান, একজন ডেপুটি চেয়ারম্যান ও সাতজন সদস্য থাকবেন। সেখানে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল গঠনতন্ত্রের বাইরে গিয়ে কমিটির আকার বাড়িয়েছেন ১২ জনে। শাহীনকে অব্যাহতি দেওয়ার পর এখন কমিটিতে ১১ জন রয়েছেন। জাতীয় দল কমিটি ম্যাচ, টুর্নামেন্টের পরিকল্পনা, কোচিং স্টাফের মূল্যায়ন ও নিয়োগ নিয়ে কাজ করে।

সাম্প্রতিক সময়ে বাফুফের নির্বাহী কমিটির কোনো সদস্যকে কোনো স্ট্যান্ডিং কমিটি থেকে এভাবে অপসারণ করা হয়নি। সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ১৪ জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের বিদায় চাওয়ায় বাফুফের প্রায় সবাই বিব্রত হয়েছে, পাশাপাশি কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগও উঠেছে জোরেশোরে।

প্রায় সাড়ে তিন বছর বাংলাদেশ পুরুষ ফুটবলের দায়িত্বে হাভিয়ের কাবরেরা। ২০২৩ সালে সাফ ফুটবলের সেমিফাইনাল ছাড়া তার উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই। প্রাথমিক দল নির্বাচন, খেলোয়াড় বদল বরাবরই প্রশ্নবিদ্ধ ছিল। হামজা চৌধুরি, সামিত সোমের মতো ফুটবলার বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পরও ভারত এবং সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জয় না পাওয়ায় হংকং ম্যাচের আগে কোচের অব্যাহতি চাইছেন ফুটবলসংশ্লিষ্ট অনেকেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD