বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩

কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিচ তলায় আগুন লেগেছে। রোববার (২৩ এপ্রিল) রাত ৯টা ২১মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রওনা দিলেও তেজগাঁও ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জানিয়েছে, আর কোনো সাহায্য লাগবে না। বাকি ২টি ইউনিট স্টেশনে ফেরত পাঠানো হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, আমরা আজ রাত ৯টা ২১মিনিটে কারওয়ানবাজার টিসিবি ভবনের পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নীচ তলায় আগুন লাগার সংবাদ পায়। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও আসেনি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD